সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় রাস্তার পাশ থেকে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : আজ অগ্নিঝরা মার্চের প্রথম দিন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও গ্রামের পাকা রাস্তার পাশে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম হাফি (৫২)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৩নং রামাপুর ইউনিয়নের তেলি পাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

আরও পড়ুন : ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬

ওসি সোহেল রানা বলেন, ৯৯৯ নাম্বারের মাধ্যমে জানতে পেরে আমি ফোর্সসহ রাজাগাঁও গ্রামের কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমের পাকা রাস্তার পাশ থেকে হাফিজুল ইসলাম নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে সে কীভাবে নিহত হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা