সারাদেশ

মাটিরাঙ্গায় ৪০ বিজিবি' র মানবিক সহায়তা প্রদান

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : মাটিরাঙ্গার খেদাছড়া পলাশপুর জোনের সার্বিক সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি) জোনের দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী,বাঙ্গালী, গরিব, দুস্থ ও অসহায় ১৯ টি পরিবারের মাঝে ঢেউ টিন, ৬টি পরিবারকে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান, পড়া লেখার জন্য বই, স্কুল ড্রেস সহ ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁও-পীরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) উন্নয়ন কর্মসূচির আওতায় পলাশপুর জোন সদরে স্থানীয়দের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও এধারা চলমান থাকবে।

এসময় পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, ব্যাটালিয়নের সুবেদার মেজর সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা