ছবি : সংগৃহিত
সারাদেশ

স্কুলের সাউন্ড বক্স মেরামত করতে বই বিক্রি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ভাঙারির দোকান থেকে ৪২৭টি সরকারি বই জব্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় জড়িত হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষক চামেলি বেগমকে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী।

আরও পড়ুন : বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

গত ২৬ ফেব্রুয়ারি (রোববার) দিনগত রাত ৮টার দিকে উপজেলার হরিরামপুর বাজারের শাহজাহান শেখের ভাঙারির দোকানে বইগুলো পাওয়া যায়। পরে ইউপি সদস্য ফিরোজ কবির ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী বলেন, রোববার সন্ধ্যার পর হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষক চামেলি বেগম বস্তাভর্তি বিভিন্ন শ্রেণির সরকারি বই নিয়ে আসে শাহজাহান শেখের ভাঙরির দোকানে। বইগুলো ওজন করার সময় স্থানীয় লোকজন টের পেয়ে উত্তেজিত হয়ে উঠে।

এক পর্যায়ে তারা অভিযুক্ত উত্তম কুমার ও চামেলি বেগমকে অবরুদ্ধ করে ইউপি সদস্যকে সংবাদ দেন। ইউপি সদস্য ফিরোজ কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটকের বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন : পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা

বই বিক্রয়ের কথা স্বীকার করে শিক্ষক চামেলি বেগম বলেন, বিদ্যালয়ের গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বইগুলো বিক্রয়ের জন্য দোকানে নিয়ে আসা হয়। বই বিক্রয়ের টাকায় বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স মেরামত করার কথা ছিল।

ইউপি সদস্য ফিরোজ কবির বলেন, বস্তায় করে ষষ্ঠ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির ৪২৭টি সরকারি বই জব্দ করা হয়। বইগুলো বিক্রয়ের সময় আটক করেন স্থানীয়রা।

আরও পড়ুন : ভুট্টাক্ষেতে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক

বই বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত শিক্ষক চামেলি বেগমকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এতে স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম বলেন, বই বিক্রয়ের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা