সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় শিক্ষকসহ নিহত ২

জেলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশরহাট দিনান্ত সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৭) ও ভ্যানচালক মোবারক হোসেন (৫৫)। তারা দুজনই নাকইল গ্রামের বাসিন্দা।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোস্তাফিজুর সকালে কেশরহাট বাজার থেকে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে দিনান্ত সিনেমা হল মোড়ে ভ্যানটি ডানে মোড় নেয়। এ সময় নওগাঁ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ভ্যানের চালক ও যাত্রী দূরে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিক্ষক মোস্তাফিজুর মারা যান। অন্যদিকে ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে মারা যান।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা