সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে একাধিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় তৈরী পাইপগান,২টি কার্তুজ,১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক,একটি পাইপগান,১ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা