সারাদেশ

মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : আজ অমর একুশে ফেব্রুয়ারি ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছেন জেলার সর্বস্থরের মানুষ।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন শুরু করে। এতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস সহ জেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি,জেলা জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজসহ বিভিন্ন সরকারি দফতর, স্কুল-কলেজ ও বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে সর্বস্থরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

পুষ্পস্তবক অর্পণের সময় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার শহীদ মিনার গুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা