সারাদেশ

ব্রীজের মালমাল গেল কোথায়!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ঠিকাদারের বিরুদ্ধে সরকারি আয়রন ব্রীজের লোহার মালামাল খুলে নেওয়ার অভিযোগ রয়েছে। খুলে নেয়া মালের আংশিক মালামাল রাতে উপজেলা পরিষদ চত্বরে গাড়িতে করে ফেতর দিয়েছে বলে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন।

আরও পড়ুন: ২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

তবে এখনও এ মালমাল জব্দ করে সিজার লিষ্ট করেনি বলে জানিয়েছেন এলজিইডি বিভাগ। রবিবার রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৮ নং শুক্তাগড় এলাকায় একটি ব্রীজ নির্মানের কাজ শুরু করেন সৈয়দ এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন বা উপজেলা প্রকৌশলীকে না জানিয়ে সেখানে থাকা পুরাতণ আয়রণ ব্রীজের লোহার মালামাল ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন দুইটি নসিমনে করে ঝালকাঠি নিয়ে যাচ্ছেন এমন খবর জানাজানি হয়।

মালামাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজও সাংবাদিকদের নিকট চলে আসে। পরে ঠিকাদারের লোকজন অবস্থা বেগতিক দেখে রাত সাড়ে ১০ টার দিকে এক গাড়ী লোহার মালামাল উপজেলা এলজিইডি বিভাগকে জানিয়ে অফিস চত্বরে রেখে যায়। অপর এক গাড়ী সরকারি ব্রীজের লোহার মালামাল এখন পযর্ন্ত উদ্ধার হয়নি।

ব্রীজের কাজে থাকা শ্রমিকরা জানায়, ঠিকাদারের লোকজন বিকেলে এবং রাতে দুইটি নসিমনে করে লোহার মালামাল নিয়ে যায়। আমরা গাড়ীতে মালামাল তুলে দেই।

আরও পড়ুন: সুপারি চুরির অপবাদে বাবা ও ছেলেকে রাতভর নির্যাতন!

এ বিষয়ে সৈয়দ এন্টারপ্রাইজের প্রোপাইটার সৈয়দ মিলন জানান, আমার লোকজন দরপত্রে অন্তভূক্ত থাকা ব্রীজের কিছু মালামাল নিয়ে ছিলো যা কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রাতে তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, আমরা জানতে পেরেছি ঠিকাদার আমাদের না জানিয়ে ব্রীজের মালামাল নিয়ে গিয়েছে। পরবর্তীতে সে কিছু মালামাল ফেরৎ দিয়ে গেছে। কি মালামাল মিসিং আছে তা সিজার লিষ্ট না করলে বুঝা যাবেনা। তবে সম্পুর্ন মালামাল ফেরৎ না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির বলেন, আয়রন ব্রীজের মালামাল আমাদের উপজেলা পরিষদের সম্পত্তি। ব্রীজের মালামাল উপজেলা প্রকৌশল অফিস আমাদের বুঝিয়ে দিবেন। এটা তাদের দায়িত্ব্। উপজেলা পরিষদের মালামাল অনুমতি ছাড়া স্থানান্তর অন্যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা