ছবি : সংগৃহিত
সারাদেশ
টঙ্গীবাড়িতে উপ-নির্বাচন

২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের উপ- নির্বাচনে দাখিলকৃত ৩ আওয়ামী লীগ নেতার মনোনয়ন পত্রের মধ্যে ২ বিদ্রোহীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।

আরও পড়ুন : ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সোমবার (২০ফেব্রুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি এবং সোনারং- টঙ্গীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তবে তারা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন ‌।

রোববার (১৯ ফেব্রুয়ারি) টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শুধু আওয়ামী লীগের ৩ নেতা মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে ১ জন দলীয় মনোনিত নৌকা প্রতীকে, বাকি ২ জন বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন। জমাদানকারী প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ ছাড়া এখন আর কারও বৈধ মনোনয়ন পত্র রইল না। টঙ্গীবাড়ি উপজেলায় আগামী ১৬ মার্চ উপ- নির্বাচন অনুষ্ঠিত হইবে।

আরও পড়ুন : বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত বছরের ১৭ অক্টোবর বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত কারনে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে, উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়।

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যূতে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য হওয়া এই উপজেলায় আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হইবে।

আরও পড়ুন : উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এদিকে, এই উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর, সকলের মনোনয়ন বৈধ হয়েছে। শুধু সংরক্ষিত মহিলা সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও ৩৫ জন পুরুষ সদস্যদের সকলের মনোনয়ন পত্র বৈধ হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীনের একটা ঋণের ব্যাপারে আমি গ্যারান্টেড হয়েছিলাম। যার কারণে আমার মনোনয়ন পত্র আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে । আমি এ ব্যাপারে আপীল করবো এবং নির্বাচনও করবো।

এ ব্যাপারে মানিক মিয়া বাচ্চু মাঝির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। পরেও কল করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন : আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বসির আহমেদ বলেন, উপজেলা নির্বাচনে দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । তবে তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। এদের মধ্যে রাহাত খান রুবেলকে ঋণ খেলাপির অভিযোগে। মানিক মিয়া বাচ্চু মাঝি তার প্রদত্ত ভোটার তালিকায় ভোটারদের স্বাক্ষর গরমিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭৬ জন। ভোটার সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ১৬ মার্চ (ইভিএম) প্রদ্ধতিতে উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। উপজেলায় মোট ৮৪ টি ভোট কেন্দ্রে ভোট হইবে।

আরও বলেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আছিয়া বেগমের নির্বাচনের বয়স না হওয়াতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ইউনিয়নটিতে আগামী ১৩ মার্চ (ইভিএম) এ ভোট গ্রহন হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা