ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

আরও পড়ুন : আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

সোমবার (২০ ফেব্রুয়ারী ) দুপুরে উলিপুর বণিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৫ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

অধ্যাপক এম এ মতিন বলেন, গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে যে মিথ্যা-বানোয়াট, মানহানিকর বক্তব্য পেশ করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : কাভার্ড ভ্যানের চাপায় ট্রাক চালক নিহত

তিনি আরও বলেন, ১৫ দিনের মধ্যে তার ওই সব বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারী ও দেওয়ানি আদালতে মামলা করতে বাধ্য হবো।

সাংবাদিকদের প্রশ্ন, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে আপনার সহযোদ্ধা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও আসেনি খুব তাড়াতাড়ি উপস্থিত হবে। তার যুদ্ধক্ষেত্র সম্পর্কিত বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি।

আরও পড়ুন : সিলেটে হতে পারে ঝড়-বৃষ্টি!

এমপি'র প্রতিবাদী সংবাদ সম্মেলনের বিষয়ে উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, আমার বিরুদ্ধে এমপি যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি(এমপি) শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার পরিবার বিএনপি, তারা কেউ আওয়ামীলীগ করেন নাই। অপেক্ষা করেন সত্য একদিন প্রকাশ হবেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা