সারাদেশ

আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

সান নিউজ ডেস্ক : নড়াইলে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নেতা হলেন- নড়াইল সদরের মাছিমদিয়ার চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান।

আরও পড়ুন : ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

মো. হাসানুজ্জামানের পারিবার জানায়, বাউন্ডারি ওয়ালে পর্যাপ্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ছিল। নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও ওয়াল টপকে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে।
৭-৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত তাদের শয়নকক্ষে ঢুকে নেতা ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে।

এ সময় ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১টি বন্দুক, ১টি রিভলবারসহ ২৯ রাউন্ড গুলি লুট করে।

আরও পড়ুন : দগ্ধ আরও একজনের মৃত্যু

ডাকাতদল বাড়ি থেকে যাওয়ার পর চিৎকার করলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।

মো. হাসানুজ্জামান জানান,‘হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেলে দেখি বেডরুমে আমার গলায় রামদা ধরে বলে, আমরা ডাকাত। শব্দ করলে জানে মেরে ফেলব। পরে আমার স্ত্রী ও আমাকে মুখ, হাত-পা বেঁধে ফেলে। তারা সব উল্টে-পাল্টে চাবি খুঁজে আলমারিতে থাকা নগদ ত্রিশ থেকে বত্রিশ লাখ টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, লাইসেন্স করা দুইটি আগ্নেয়াস্ত্রসহ গুলি নিয়ে যায়।

আরও পড়ুন : সম্পর্ক নিয়ে মুখ খুললেন অহনা

৩০ মিনিটের মধ্যে কাজ সেরে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে বাড়ির প্রধান ফটকের খুলে ১০-১২ জনের দলটি বেরিয়ে যায়। ভাষা শুনে বুঝেছি তারা নড়াইলের স্থানীয়।’

পুলিশ এবং রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উ. কোরিয়া

এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা