সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে চাল ভর্তি ট্রাক লেকে

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: সরকারি চাল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় গোদারপাড় নামক স্থানের বঙ্গগোদার লেকে উল্টে যায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি দিকে চাল বোঝাই করে আসছিলো।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাক চালক মো. মোসারফ হোসেন বলেন, চট্টগ্রাম থেকে রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলএসডি গোডাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি,একই সাথে ছেড়ে আসা তিনটি গাড়ি মধ্যে একটি গাড়ী আসার পথে মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় আসলে ব্রেকের পাইপ ফেটে যাওয়ায় মিটার কমে যায়। হঠাৎ গাড়ির স্ট্রাটও বন্ধ হয়ে গেলে, এক পর্যায়ে গাড়ির স্ট্রাটিং শক্ত হয়ে গাড়িটি এক সাইডে টানতে থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেকে পড়ে উল্টে যায়।

খাগড়াছড়ি জেলায় সরকারি খাদ্য গুদামের চাল পরিবহণ কাজে নিয়োজিত প্রতিনিধি মো. মুছা বলেন, চট্টগ্রাম দেওয়ানহাট সিএসডি গোডাউন থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলএসডি গোডাউনের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকটি (ফেনী-ট-১১-০২৭২) দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। গাড়িটিতে প্রায় ১৫টন সরকারি চাল ছিল। যার মধ্যে আনুমানিক ১টন চাল লেকের পানিতে পড়ে নষ্ট হয়। নষ্ট হওয়া চাল গুলোর ব্যাপারে সরকারি নিয়মানুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান, দুর্ঘটনায় কবলিত এলাকার যানচলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্যরা কাজ করছে। সেই সাথে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা