সারাদেশ

ভ্যানের জন্য প্রাণ নিলো কিশোরের

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় একটি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এক কিশোর ভ্যান চালককে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেনেরচর আফাজ উদ্দিন বেপারী কান্দির একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

নিহত প্রান্ত জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আতিকুর রহমানের ছেলে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বাড়ি থেকে ভ্যান নিয়ে কাজীরহাটের উদ্দেশ্যে বের হয় প্রান্ত। তারপর থেকেই নিখোঁজ ছিলো ছেলেটি। এই বিষয়ে (১৩ ফেব্রুয়ারি) জাজিরা থানায় নিখোঁজের ডায়েরি করেন নিহতের স্বজনরা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা তদন্ত করতে গিয়ে প্রথমে নুরুল ইসলাম নুরু নামে একজনকে সন্দেহভাজনকে আটক করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে প্রান্তকে ভ্যান নেয়ার জন্য হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো স্থানে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা