সারাদেশ

বাংলাদেশ ভ্যাকসিন হিরোর দেশ

সান নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যে কোনো দেশের চেয়েও বাংলাদেশ সুনাম অর্জন করেছে, তাই বিশ্বে এখন বাংলাদেশ হলো ভ্যাকসিন হিরোর দেশ।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে তা আজ বিশ্ববাসী অনুভব করছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের মতো আগুন সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করতে চান।

ইতোমধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই এখন আর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় না। দেশে সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ও পরামর্শে স্বাস্থ্য বিভাগকে আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি আশপাশের দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে বাংলাদেশে আসবে। আমাদের চিকিৎসক ও সেবিকারা প্রধানমন্ত্রীর সেই আশা পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (অ্যাডমিন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, সহকারী পরিচালক নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা