সারাদেশ

হোটেল থেকে মা-ছেলের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের ‘সি আলিফ’ নামক হোটেলের ৪১১নং কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা। তিনি গত ১৪ ফ্রেব্রুয়ারি তিন ছেলেসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। আজ সকালে তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও ছোট ছেলের (৪) মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর দুই ছেলে নিয়ে লাপাত্তা স্বামী।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

তবে কী কারণে এমন হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা