সারাদেশ

দুই ইজিবাইকের সংঘর্ষে চালক নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিঠু মিয়া (৪৫) নামে এক চালক নিহত হয়েছে।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

বৃহপতিবার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রাড়পার কালিমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মিঠু মিয়া সদর উপজেলার কিশামত মালিবাড়ী মাস্টারপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহপতিবার রাতে একটি ব্যাটারি চালিত ইজিবাইক লক্ষীপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে ইন্দ্রারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত ইজিবাইকে ধাক্কা দেয়। এতে চালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ২ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা