সারাদেশ

নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন  

নোয়াখালী প্রতিনিধি : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানি বন্ধ সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

ঘন্টা ব্যাপি চলা এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সংহতি প্রকাশ করে সুধি সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা