সারাদেশ

খুলনায় স্কুলছাত্রের আত্মহত্যা

সান নিউজ ডেস্ক : খুলনার পাইকগাছায় বাবা-মায়ের ওপর অভিমান করে প্রান্ত মণ্ডল নামে এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু

সোমবার (১৩ ফেব্রূয়ারি) লস্কর ইউপির চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

প্রান্ত মণ্ডল (১৫) উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকরুন বাড়ি গ্রামের আনন্দ কুমার মণ্ডলের ছেলে। সে লক্ষ্মীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সকালে বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

জানা গেছে, শিক্ষা সফরে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইলে তারা অসম্মতি জনান প্রান্তর বাবা-মা। এতে তার অভিমান করে পড়ার ঘরের আড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ১৬ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী শিক্ষা সফরে যাওয়ার কথা।

আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পুলিশ সূত্র জানিয়েছে, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা