ছবি : সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

সান নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার ঈদগাঁও রশিদ আহমদ কলেজ গেইট সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

সোমবার সকাল ৮টার দিকে ঈদগাঁও উপজেলায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হলেন : দেলোয়ার হোসাইন (২৮) ও নুরুল আজিম (২৫)। তারা ঈদগাঁও সদর ইউনিয়নের চান্দের ঘোনা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিহতরা সকালে মোটরসাইকেলযোগে ঈদগাঁও বাস স্টেশন যাওয়ার পথে কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই কভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন বলে জানান স্থানীয় শাহ জব্বারিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মৌলানা নূরুল আজিম।

আরও পড়ুন : টাকার জন্য বাবাকে হত্যা

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলের মালিক নূরুল আজিম প্রবাসফেরৎ ও সদ্য বিবাহিত।

আগামী ২৭ ফেব্রুয়ারি তার পুনরায় সৌদী আরব ফিরে যাওয়ার ফ্লাইট কনফার্ম করা ছিল বলেও জানা যায়।

আরও পড়ুন : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা