সারাদেশ

৭ রোহিঙ্গার যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: কক্সবাজারে মাদকের মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলো- এম বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। মামলা নথির বরাত তিনি বলেন, গত ২০২০ সালের এক ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে মাদকের বড় একটি চালান আসে। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড।

আরও পড়ুন: ডিজিটাল ব্যবস্থায় পরীক্ষা নিয়েছি

এক পর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে অনন্ত সাত থেকে আট নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন; কিন্তু ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রলারে তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা