সারাদেশ

রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলি, আহত ৫

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় একটি রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাষাঢ়ার আংগুরা ভিলার নিচতলায় ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া (৫০), কর্মচারী ইউনুস, আউয়াল ও জনি। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি

পুলিশ ও স্থানীয়রা জানায়, আংগুরা ভিলার মালিক বীর মুক্তিযোদ্ধা আজহার তালুকদার। তিনি ও তার ভাই আজিজুল হকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে শুক্কর আলী নামে এক ব্যবসায়ী ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্ট’ দিয়েছেন। রাতে আজহার তালুকদার রেস্টুরেন্টে এসে শুক্কর আলীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। শুক্কর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এসময় রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া এগিয়ে এসে আজহারকে বোঝানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে শটগান এনে কাজলকে লক্ষ্য করে গুলি ছোড়েন আজহার। এসময় আশপাশে থাকা অন্যরা তাকে থামাতে এলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছোড়েন আজহার তালুকদার। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: মার্চে আসবে আদানির বিদ্যুৎ

রেস্টুরেন্টের মালিক শুক্কর আলী জানান, ‘কয়েকদিন ধরে তারা (আজহার ও তার ভাই) আমার কাছে টাকা দাবি করে আসছিলেন। আজও রাতে রেস্টুরেন্টে এসে ১০ লাখ টাকা দাবি করেন। পরে আমার দোকানের ম্যানেজার কাজল এসে আমাকে সরিয়ে দিয়ে আজহারকে বোঝানোর চেষ্টা করেন। এ নিয়ে তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বাসা থেকে শটগান নিয়ে এসে আজহার তালুকদার রেস্টুরেন্টের ম্যানেজার কাজলকে গুলি করেন। তার ছোড়া এলোপাতাড়ি গুলিতে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘আজহার তালুকদার ও তার ভাই আজিজুল হক সুলতান ভাই কাচ্চির মালিক শুক্কর আলীর কাছে দোকান ভাড়া দিয়েছেন। সেই সূত্র ধরে আজাহার দাবি করে আসছিলেন যে, পানি বেশি খরচ করায় বিদ্যুৎ বিল বেশি আসছে। বিলের টাকা দিতে হবে। এ নিয়ে দোকানের কর্মচারীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে আজাহার উত্তেজিত হয়ে বাসায় থাকার তার লাইসেন্স করা শটগান নিয়ে এসে গুলি ছোড়েন।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা