সংগৃহীত ছবি
প্রবাস

কাতারে সুজিত রায় নন্দীকে সংবর্ধনা

আমিনুল হক কাজল, কাতার : কাতারের রাজধানীর অদূরে সেহেলিয়া সবজি মার্কেটের আল ওলামা রেস্টুরেন্টের হলরুমে চাঁদপুরের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীকে কাতারস্থ চাঁদপুর প্রবাসীদের প্রাণের সংগঠন চাঁদপুর সমিতি পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

সংবর্ধিত অতিথি হোটেলে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তসলিম শেখ।

মোহাম্মদ মাসুদ শেখ ও মোঃ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সমিতির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ই.এম. আকাশ।

আরও পড়ুন : নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি নিহত

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মিয়া, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সফিকুল কাদের, সফিকুল ইসলাম তালুকদার বাবু, প্রকৌশলী আবু রায়হান, মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, জাকির হোসেন বাবু প্রমুখ।

বক্তারা সংবর্ধিত অতিথিকে কাতার আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। সুজিত রায় নন্দী চাঁদপুরের উন্নয়নের নিজ অবস্থান থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বক্তারা তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আরও পড়ুন : ইতালিতে সড়কে বাংলাদেশির মৃত্যু

সংবর্ধনার জবাবে সুজিত নন্দী চাঁদপুর প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি দেশে গেলে তাঁর বাড়িতে আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানান উপস্থিত প্রবাসীদের। তিনি আজীবন চাঁদপুরের জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা