ছবি : সংগৃহিত
সারাদেশ
দক্ষিনাঞ্চল

শিল্পের বিকাশে মহাপরিকল্পনা হবে

নিনা আফরিন ,পটুয়াখালী : পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণের লক্ষ্যে পটুয়াখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজের ৭ দিনেও উদ্ধার হয়নি শিশু

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিসিক ও পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ, এস. এম. শাহাজাদা, কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল বাকী, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান প্রমুখ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে উৎপাদন হচ্ছে উন্নতমানের মূলা বীজ

বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগন ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা নিজ নিজ জেলার সম্ভাবনার কথা তুলে ধরে বিসিকের আওতায় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরন, বিভিন্ন কুটির শিল্পের কারখানার জন্য প্লট বরাদ্দ করন, বিসিক শিল্প নগরীগুলোতে জেটি নির্মান, উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানীসহ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন।

আরও পড়ুন : ভিডিওর ১২ জন জঙ্গি বরিশালের

এসব চাহিদাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে দক্ষিনাঞ্চলে শিল্পের বিকাশে মহাপরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান মন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা