ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুরে ফের টাকা নিয়ে নামের তালিকা

এবারও ফেরত যাচ্ছে সোয়া ১৬ কোটি টাকা!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে টাকার বিনিময়ে সুবিধাভোগিদের নামের তালিকা করা নিয়ে জটিলতায় এবারও ফেরত যাচ্ছে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি (ইজিপিপি) প্রকল্পের প্রায় সোয়া ১৬ কোটি টাকা।

আরও পড়ুন : গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকল্পের নীতিমালা লংঘন করে পুরোনো তালিকাভূক্ত সুবিধাভোগিদের বাদ দিয়ে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নতুনদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে।

নীতিমালার সাথে সাংঘর্ষিক এ তালিকা নিয়ে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে জটিলতায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও তালিকা অনুমোদন হয়নি। ফলে ওই প্রকল্পের সুবিধাভোগি ৫ হাজার ৭১ জন অতিদরিদ্র মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন।

উল্লেখ্য, গত বছরও ভাগাভাগির দ্বন্দে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) পাইলট প্রকল্পের সোয়া ১৬ কোটি টাকা ফেরত গেছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

উপজেলা প্রকল্প অফিস সূত্রে, বিশ্ব ব্যাংকের অথার্য়নে ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলার অতিদরিদ্রদের জন কর্মসংস্থান কর্মসুচীর (ইজিপিপি) কাজ এক যোগে শুরু করার জন্য নন-ওয়েজ খাতে বরাদ্দ প্রদান করেন। প্রথম ও ২য় পযার্য়ে ৫ হাজার ৭১ জনের জন্য ১৬ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেন।

কর্মসুচি বাস্তবায়নের জন্য দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ১৩ নভেম্বর/২২ চিঠি দিয়ে নীতিমালা অনুযায়ী পুরাতন সুবিধাভোগিদের বহাল রেখে যারা মৃত্যু, বয়স্ক, অক্ষম ও স্থান্তরিত হয়েছে তাদের নাম বাদ দিয়ে ওই পরিবার থেকে প্রতিস্থাপন করে তালিকা পাঠানো ও ২৬ নভেম্বর/২২ থেকে কর্মসুচির কাজ শুরু করার নির্দেশ দেন।

সেই নির্দেশ মোতাবেক প্রকল্প বাস্তবায়ন অফিস প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী গত বছরের সুবিধাভোগিদের নাম ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে তালিকা চেয়ে চেয়ারম্যানদের চিঠি দেন, কিন্ত চেয়ারম্যানরা প্রকল্পের নীতিমালা লংঘন করে গত বছরের সুবিধাভোগিদের অর্ধেক নাম বাদ দিয়ে নতুন সুবিধাভোগির নাম অন্তর্ভুক্ত করে নিধার্রিত সময় অতিবাহিত হওয়ার পর তালিকা জমা দেন।

আরও পড়ুন : উলিপুরে ফ্রান্স প্রবাসীদের উপহার পেল শীতার্ত মানুষ

ফলে ওই তালিকা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও চেয়ারম্যানদের মধ্যে জটিলতা শুরু হয় চেয়ারম্যানদের দেয়া তালিকা প্রকল্প নীতিমালার সাথে সাংঘর্ষিক হওয়ায় উপজেলা পরিষদ তা অনুমোদর করেনি। গত ২২ ডিসেম্বর উপজেলা নিবার্হী অফিসার ওই তালিকা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে মতামত ও সিদ্ধান্ত চান।

জেলা প্রশাসক গত ২২ জানুয়ারী ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিভাগের সাথে এ নিয়ে বৈঠক করে তালিকা সংশোধন করার নির্দেশ দেন। তালিকা সংশোধন না হতেই গত ২৫ জানুয়ারী প্রকল্পের প্রথম ফেজের কাজের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে টাকা ফেরত যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

সাহেবের আলগা ইউনিয়নের গোলামের চরের বাসিন্দা খৈইমুদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম ও আবু বক্করের স্ত্রী বিলকিছ বেগম আগে থেকে ওই প্রকল্পে কাজ করছেন। তাদের কাছে মেম্বার টাকা দাবি করে না পেয়ে তাদের তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে দখলদারদের তোপের মুখে প্রশাসন

দুগার্পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ বলেন, মেম্বাররা টাকা নিয়েছে। আমাকেও অনেকে মন খুশি দিয়েছে। কারও কাছে দাবি করে নেইনি।

থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, কর্মী খুশি রাখতে তাদেরও দেওয়া কয়েকটি নাম তালিকায় দেয়া হয়। তারা কিছু টাকা পয়সা নিয়েছে। এখন শুনছি নতুন নাম সব বাদ যাবে। মেয়াদ শেষ হওয়ায় তিনি প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করেন।

সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন জানান, কেউ কেউ টাকা নিয়েছে শুনেছি। কিন্তু আমার কিছু করার নাই। আমি পুরাতনদের মধ্যে ১৫ ভাগ বাদ দিয়ে নতুন নাম তালিকা করে জমা দিয়েছি। এখন সব বাদ দিয়ে তালিকা চেয়েছে। প্রকল্পের মেয়াদ ও শেষ এখন কি হবে জানি না।

আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সিরাজুদ্দৌলা জানান, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের তালিকা পেয়েছি। প্রকল্পের নীতিমালার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সময় শেষ হলে ও আমরা চেষ্টা করছি টাকা আটকানোর জন্য। গরীব এলাকার মানুষ উপকৃত হবে।

চেয়ারম্যানদের নীতিমালার পরিপন্থি তালিকা করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। নাম তালিকা করতে টাকা নেয়ার বিষয়ে জানান এমন অভিযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, প্রকল্পটির কর্ম দিবস বর্তমানে ৪০ দিন। আগামী বছর কর্ম দিবস হবে ১২০ দিন। কিন্তু এই জটিলতার কারণে প্রকল্প নিয়ে সংশয় রয়েছে। প্রথম ফেজের কাজের মেয়াদ ২৫ জানুয়ারি শেষ হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনার উন্নয়ন বিএনপি-জামায়াতের চোখে পড়ে না

উপজেলা নিবার্হী অফিসার শোভন রাংসা বলেন, তালিকা সংশোধন করে প্রকল্প রক্ষার চেষ্টা করছি। টাকা নেয়ার বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা