ছবি : সংগৃহিত
সারাদেশ
উচ্ছেদ অভিযান শুরু

রাঙ্গামাটিতে দখলদারদের তোপের মুখে প্রশাসন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : উচ্চ আদালতের রায়ের নির্দেশে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে দখলদার উচ্ছেদের দ্বিতীয় দিনেও ব্যাপক বাধার মুখে প্রশাসন।

আরও পড়ুন : হেডম্যান কার্বারীদের সম্মানী বৃদ্ধিতে সম্মতি!

রাঙামাটি কেন্দ্রীয় ফিশারিঘাট বাস টার্মিনালে দ্বিতীয় দিনের অভিযানে গিয়ে এলাকার দখলদারদের বাধার মুখে পড়েন অভিযানে নিয়োজিত দায়িত্বে থাকা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন।

অভিযানে ৩ টি দোকানঘর গুড়িয়ে দেবার পরেই স্হানীয় দখলদাররা সংঘবদ্ধ হয়ে উচ্ছেদকারী দলের ওপর চড়াও হয়। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জামাল উদ্দিন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়তুন নাহার।

আরও পড়ুন : বান্দরবানে সেনাবাহিনী ও কেএনএফ সংঘর্ষ

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েনের পর ও এলাকার দখলদাররা বিক্ষোভ শুরু করেন,চেষ্টা করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে উচ্ছেদ স্থল ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তবে সবার সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। পাঁচ একরের এই বাস টার্মিনালের তিন পাশে চারশত’র অধিক অবৈধ স্হাপনা তৈরী করে দখলে নিয়েছে।

আরও পড়ুন : মানিকছড়িতে গাঁজাসহ যুবক আটক

এলাকাবাসীর অভিযোগ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এসে মৌখিক ভাবে তাদের জানানো হলেও কোন সময় না দিয়ে দুপুর ১২ টার সময় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

দখলদারদের দাবি, আমাদের সকল কাগজপত্র আছে। এভাবে হুট করে সব কিছু ভেঙ্গে ফেললে আমরা কোথায় যাব। যদি সব কিছু ভেঙ্গে ফেলতে হয় তার আগে আমাদের থাকার জন্য জায়গা করে দিক সরকার।

আরও পড়ুন : রামগড়ে চির নিদ্রায় শায়িত জাতির শ্রেষ্ঠ সন্তান

দীর্ঘদিন জেলা প্রশাসক মহোদয় জমি বন্দোবস্তি বন্ধ করে রেখেছে। আমরা খাস জমিতে বসবাস করছি। আর রাঙামাটির পুরো শহর লেকে পাশ ঘিরে মানুষ বসবাস করে। এভাবে সব ভেঙ্গে দিলে লোকজন কোথায় যাবে। আগে আমাদের ঘরগুলো না ভেঙ্গে বড় বড় দালানকোঠাগুলো আগে ভাঙ্গা হউক।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বলেন,মহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক আমরা উচ্ছেদ অভিযান পরিচালনায় নেমেছি এবং আদালতের নির্দেশ মানতে বাধ্য। বাধা আসলেও আমরা আমাদের কাজ করে যাব।

আরও পড়ুন : খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ

তিনি বলেন এলাকার দখলদারদের কে বলেছি জেলা প্রশাসক মহোদয়ের সাথে গিয়ে যেন দেখা করেন, গতকাল আসামবস্তি এলাকায় গিয়েছিলাম সেখানেও স্থানীয়রা সময় চেয়েছে তাদের কে সময় দেয়া হয়েছে।

আজও বাস ট্রার্মিনাল এলাকায় অপসরণ করার সময় তারা সময় চেয়েছে তাদের কে সময় দেয়া হয়েছে। তার অর্থ এই নয় যে, উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অক্টোবর একটি রিটের পরিপেক্ষিতে দেশের একমাত্র কৃত্রিম জলধার রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে দখল বন্ধের ব্যবস্হা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট, একই ভাবে দুই সাপ্তাহের মধ্যে কাপ্তাই হ্রদে নতুন করে আর যেন মাটি ভরাট বা নতুন কোন স্হাপনা নির্মাণ করা না হয় সে বিষয়ে কার্যকরি ব্যবস্হা নিতে জেলা প্রশাসক( ডিসি) ও পুলিশ সুপার( এস পি) সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

অপর এক আদেশে বলা হয়েছে ৩০ দিনের অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে আদালতে দাখিল করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গতকালও উচ্ছেদে বাধা প্রদান করছে দখলদাররা। বাধা থাকবেই তার মধ্যেই কাজ করে যেতে হবে। এটি মহামান্য হাইকোটের আদেশ। এটাকে অমান্য করার কোন সুযোগ নেই এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা