সারাদেশ

শেখ হাসিনার উন্নয়ন বিএনপি-জামায়াতের চোখে পড়ে না

কামরুল সিকদার (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য উপজেলা আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত 'স্মৃতির এলবাম' নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন: হেরে গেলেন হিরো আলম

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের আলফাডাঙ্গা উপজেলা শাখা, পৌর আওয়ামী লীগ শাখা এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিকেলে মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জি, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ, যেখানে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, বয়স্কদের ভাতা দিচ্ছেন, গৃহহীনদের আবাসস্থলের ব্যবস্থা করে দিয়েছেন, কর্নফুলি টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছেন। সবচেয়ে বিস্ময়কর- অত্যন্ত ব্যয়বহুল মেট্রোরেলের ব্যবস্থা পর্যন্ত করেছেন। আগে ঢাকা যেতে ৫/৬ ঘন্টা সময় লাগতো, এখন পদ্মা সেতু নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষ দুই/আড়াই ঘন্টায় ঢাকায় যেতে পারে। আর এর সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। তিনি আরো বলেন, শেখ হাসিনার এসব উন্নয়ন বিএনপি-জামায়াতের চোখে পড়ে না।

আরও পড়ুন: হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মোল্লা

অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা তাদের বক্তব্যে বলেন, ফরিদপুর-১ আসনে কোন এমপি আছে বলে জনগণও জানে না, আওয়ামী লীগও জানে না। তার চলাফেরা আওয়ামী বিরোধী বিএনপি-জামায়াতের লোকেদের সাথে। সরকারের যত দান-অনুদান আসে, সেসব আওয়ামী লীগের কেউ পায় না। বিএনপি-জামায়াতের লোকেদের সাথে নিয়ে তিনি সেসব বন্টন করেন। তাকে একাধিকবার বলেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বসেন, কিন্তু তিনি তাতে কর্নপাত করেননি। তিনি ফরিদপুর-১ অঞ্চলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা