সারাদেশ

ভালুকায় ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার ২১ জানুয়ারি ভালুকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লালমনিরহাট সদর থানার বত্রিশ হাজার এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

সুমন মিয়া (২৯) ভালুকার কেল্লাবো গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ভালুকা থানার জামিরাপাড়া এসএম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ৮ জানুয়ারি নতুন বই নেওয়ার জন্য স্কুলে যায়। ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে ‘সুমন’ নামের এক ব্যক্তি তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভালুকা নিয়ে যায় এবং সেখান থেকে বিকেলে গফরগাঁও নিয়ে যায়। এর মধ্যে সুমন আরও তিনজন বন্ধুকে গফরগাঁও-ভালুকা সীমানা এলাকায় ডেকে নিয়ে আসে। এরপর ভালুকা থানাধীন কাইসন-বিরানিয়া রাস্তার পাশে একটি নিরিবিলি স্থানে রাত নয়টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। পরে চান্দাবো এলাকায় তারা মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনার পর ভালুকা থানায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন বিভিন্ন সময়ে সাতজন মেয়েকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা