সারাদেশ

বিয়ে না করতে পারায় আত্মহত্যা!

সান নিউজ ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ে না দেওয়ায় অভিমান করে বিপ্লব মিয়া (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

রোববার (২২ জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, ‘কোনাবাড়ী থানার বাইমাইল পূর্বপাড়া ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে থাকত বিপ্লব। বাবা তাকওয়া গাড়ি চালাতেন, মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে বাসা থেকে বের হয়ে গেলেও কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসেন। এসে দেখেন তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

আরও পড়ুন : ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

এসআই আরও জানান, ‘বিপ্লব কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা-মাকে। কিন্তু বয়স না হওয়ায় তারা বিয়ে দিতে রাজি হননি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা