সারাদেশ

ত্রিশালে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালের সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ২০১৮ সালে উপজেলায় কর্মরত থাকাকালীন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মোতালেব সহ একাধিক মুক্তিযোদ্ধাদের অকথ্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এবার সেই সরকারি কর্মকর্তা শাহাদাত হোসেনকে পুনরায় ত্রিশালে যোগদানের আদেশ প্রদান করায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান।

রবিবার ২২ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ- ৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন সহ শতাধিক মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাগণ ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর কাছে শাহাদাত হোসেন এর যোগদানের আদেশ বাতিলের জন্য স্মারকলিপি প্রদান করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা