সারাদেশ
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ইসমাত আরা সাদেকের মৃত্যুবার্ষিকী

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাঁকে প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বগুড়ার সাতানী জমিদার বাড়ির মরহুম মাহবুবুর রহমান চৌধুরী এবং মরহুমা সায়েরা খাতুনের একমাত্র কন্যা ইসমাত আরা ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে এসএসসি ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইসমাত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী। ইসমাত আরা সাদেক ২০২০ সালের ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইসমাত আরা সাদেকের এক ছেলে ও এক মেয়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা