ছবি : সংগৃহিত
সারাদেশ
ফয়েজউল্ল্যাহ ফাউন্ডেশান এর উদ্যোগে

সহযোদ্ধা,রত্নগর্ভা সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রত্নাগর্ভা মা সম্মাননা স্মারক, সহযোদ্ধা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মানববন্ধন

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল তিনটার সময় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট হাবিলদার ফয়েজউল্ল্যাহ ফাউন্ডেশন এর সভাপতি নিলুফা ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার রইস উদ্দিন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নরওম দাশ বৈষ্ণব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন প্রমূখ বক্তব্য দেন।

আরও পড়ুন : সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

এ সময় বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট ফয়েজ উল্ল্যাহ ফাউন্ডেশন কর্তৃক অর্ধশত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ, রত্নাগর্ভা মা সম্মাননা স্মারক, যুদ্ধকালীন সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পৃথকভাবে পাঁচজনকে এসব সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবকিছু করে যাচ্ছে আগামীতেও মুক্তিযোদ্ধাদের জন্য যখন যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার তাঁদের পাশে থাকবেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

যেকোনো বিপদ আপদে মুক্তিযোদ্ধাদের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, যে কোন প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের জন্য সহযোগীতার সকল দরজা সব সময় খোলা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জনাব হানিফ মজুমদার,আব্দুল মালেক,সাগর খান, নুর ইসলাম, আয়নাল হক সহ জেলা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা