সারাদেশ

কুষ্টিয়ায় ৬ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে আব্দুল্লাহ আল মঞ্জু (১৭) নামে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৯

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল পলাতক রয়েছে। এছাড়া ২৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে পূর্বপরিকল্পিতভাবে ফালা দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করে আসামিরা। ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

প্রসঙ্গত, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দেন।

সান নিউজ/এনেজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা