সারাদেশ

আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

সান নিউজ ডেস্ক : রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে, জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর চিলাহাটি থেকে ছেড়ে আসার সময়ে।

আরও পড়ুন : ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ২২ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছাড়ার পর প্ল্যাটফর্মের কাছেই ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এই ঘটনা ঘটে।

এতে সান্তাহার, আহসানগঞ্জ, আব্দুলপুর, রাজশাহীগামী ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ট্রেনটি রেলস্টেশনের এক নম্বর লাইনে অবস্থান করছে। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।

আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের কার্যালয় সূত্র ও ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এরপর ৪ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্ল্যাটর্ফমের কিছুদূর গিয়ে ট্রেনটি আবারো প্ল্যাটর্ফমে ফিরে আসে।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রী শফিকুল ইসলাম বলেন, জরুরি কাজে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর থেকেই কেমন করছিল। আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ছাড়ার পর প্ল্যাটর্ফম অতিক্রম না করতেই ট্রেনটি আটকে যায়।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ১০টা ২৮ মিনিটে ট্রেনটি প্ল্যাটর্ফমে ফিরে আসে। ইঞ্জিন এখনো সচল হয়নি।

আরও পড়ুন : চাকরি ফেরৎ পাবেন না ৮৫ কর্মকর্তা

জয়পুরহাট রেলওয়ে স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। ২০ মিনিট পর আক্কেলপুর স্টেশনে পৌঁছে। কিন্তু আজ দেরি করেছে। বিকল্প ইঞ্জিন আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর ট্রেনটি আবার যাত্রা করবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা