ছবি : সংগৃহিত
সারাদেশ

রাজধানীতে যাত্রীদের পেটালেন বাসচালক

সান নিউজ ডেস্ক : সামান্য ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে জনি নামে প্রজাপতি পরিবহণের এক চালক বাসের গেট লক করে যাত্রীদের ইচ্ছেমত পিটিয়েছেন।

আরও পড়ুন : টুল-পিঁড়িতেই নর সুন্দরদের দিন কাটে

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বরে এ ঘটনাটি ঘটে। বাস চালক জনির বেপরোয়া পিটুনিতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

জনির সন্ত্রাসী কর্মকান্ড ও বেপরোয়া মারের ভয়ে যাত্রীদের অনেকে প্রাণের ভয়ে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন নারীও রয়েছেন।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে ৩ রোহিঙ্গা আটক

প্রজাপতি পরিবহন নামের ওই বাসের চালক আটক হলেও জনির সন্ত্রাসী কর্মকান্ডের আরেক সহযোগী হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ফাতেমা, জিহাদ ও সোহাগসহ আরও কয়েকজন জানান, বুধবার রাত ৯ টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আরও পড়ুন : প্রতিষ্ঠাতা সদস্য মিয়াজী'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত

পথিমধ্যে মিরপুর ১০ নম্বরে পৌঁছালে সেখানে একজন যাত্রী নামেন।

এরপর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে আরেকজন যাত্রী নামতে চাইলে বাসের চালক জনি অন্যান্য যাত্রীদের অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন।

এ ঘটনায় রায়হান চৌধুরি নামে এক যাত্রী প্রতিবাদ করলে চালক জনি তার আসন থেকে উঠে এসে বাসযাত্রী রায়হানের মুখে চড় মারেন।

আরও পড়ুন : স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ডাকাতকে রিমান্ড

বাসের যাত্রীরা এর প্রতিবাদ করলে চালক জনি বাসের গেট লক করে দিয়ে যাত্রীদের সন্ত্রাসী কায়দায় বেপরোয়াভাবে পেটাতে থাকেন।

এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী প্রাণভয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।

আরও পড়ুন : শ্যালিকা হত‌্যার পলাতক আসামি আটক

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এ বিষয়ে বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা