সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নাহার ব্রিকস নামে এক ইট ভাটা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ইভিএম নিয়ে নিশ্চিত নই

বুধবার ১৮( জানুয়ারি) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বিষ্ণুপুর (জোসনা মার্কেট) এলাকায় ইট ভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল রানা বিষ্ণুপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল রানা দীর্ঘদিন যাবৎ ঐ ইট ভাটায় পাওয়ার ট্রলির চালক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ভাটায় এলে আর বাড়ি ফিরেনি। পরদিন বুধবার সকালে ভাটায় কর্মরত শ্রমিকরা মরদেহ দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে।

নিহত রাসেলের বাবা জিয়াউল হক জানান, রানা মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে সারারাত আর ফিরে আসেনি। সকালে তার মরদেহ ভাটার ঢিপির উপর দেখতে পাওয়া যায়। তার দাবি রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে এর রহস্য বের করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

নাহার ব্রিকস এর প্রোঃ আব্দুর রশিদ জানান, আমি ঐ ভাটায় দীর্ঘদিন ধরেই যাইনা। আমার সহযোগি পার্টনার মানিক মিয়া আছেন তিনি দেখাশোনা করেন। রাসেল রানা নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি রাসেল রানা নামে এক শ্রমিকের মরদেহ ভাটায় পাওয়া গেছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‌‌খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

রানীশংকৈল সহকারী পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা