সারাদেশ

কবিরহাটে সেতুমন্ত্রীর ১২হাজার শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে লোকজ উৎসব সম্পন্ন

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এই কর্মসূচির উদ্বোধন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, প্রতি বছরের ন্যায় ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায়-হতদরিদ্র শীতার্তদের জন্য তিনি ১২হাজার শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছে। আমরা সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মির মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের মাঝে এ শীতস্ত্র বিতরণ করেছি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা