সারাদেশ

পলাশবাড়ীতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ ঐতিহ্য খেলা দেখতে আসেন দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ। এ খেলাকে কেন্দ্র করে গোটা হোসেনপুর এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে উৎসুক জনতা।

আরও পড়ুন: দেশবাসী উন্নয়নের সুফল পাচ্ছে

বুধবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ আকবর নগর যুব ক্লাবের আয়োজনে সাইনদহ সবজিরবাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে এ ঐতিহ্য ঘোড়া দৌড় খেলা হোসেনপুরের ইউপি সদস্য ও সাগরিকা এক্সপ্রেস এর স্বত্বাধিকারী এস এম সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হোসেনপুর ইউপির পরপর দু'বারের নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে-বেরঙ্গে ঘোড়া। সাঁজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড় দৌড় প্রতিযোগিতায়। এ খেলা উপভোগ করতে হোসেনপুর ইউনিয়ন বাসীসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ আসেন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় পলাশবাড়ী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা কয়েকটি জেলা থেকে ২০ টি ঘোড়া এ খেলায় অংশ নেয়।

উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সাওয়ারীদের রণকৌশল উপভোগ করতে হাজির হয় হাজারো দর্শক।

আরও পড়ুন: ফের মন্দার সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের

আয়োজকরা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা