সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন।

তিনি পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী। অপরজন একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ। এবছর তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিলেন। পথে সাঁথিয়া বাজারের বোয়াইলমারী মোড় পার হলে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছমিলের গাছের কাঠের গুলের স্তুপে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা