সারাদেশ

মঞ্চও বানাতে পারেনা আওয়ামী লীগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বিএনপি"র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ থেকে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যা দিয়ে ৫০ টি পদ্মা সেতু করা যেতো।

আরও পড়ুন: দুই শতাধিক কম্বল বিতরণ গ্রামীন ব্যাংকের

তিনি আরও বলেন, আজ কোথাও ভোট নেই। কোনো প্রতিষ্ঠান, এমনকি মসজিদের কমিটি গঠনেও ভোট হতে দেয় না, আওয়ামী লীগ। নিজ দলের নেতার বক্তব্যের মঞ্চও বানাতে পারে না। সেই মঞ্চ ভেঙ্গে পড়ে।

সোমবার (৯ জানুয়ারী) দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এলাকায় জেলা বিএনপির আয়োজনে “আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ”- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির সদস্য শাহাজাহান খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আব্দুল কুদ্দুস ধীরন।

আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তার ১১ বছর কারাদন্ড

আরও বক্তব্য রাখেন - সদর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহবায়ক ইরাদত হোসেন মানু, জেলা যুবদলের আহবায়ক মো. মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা