সারাদেশ

ফাউন্ডেশনের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ 

মোঃ মনির হোসেন: বেসরকারী সংস্থা আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে ত্রিশাল পৌর এলাকার নওধারে সরকারী সড়ক দখল করে বাউন্ডারি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী পৌর মেয়র বরাবর অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে পৌরসভা কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: মঞ্চও বানাতে পারেনা আওয়ামী লীগ

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার ৬নং ওয়ার্ডের নওধার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস সড়কের সাথে নওধার থেকে ত্রিশাল বাজারে একটি সড়ক প্রবেশ করেছে। এ সড়কের সাথে সংযোগ হয়েছে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ সংযোগের স্থলে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামীয় এনজিও সড়কের পাশে কিছু জমি ক্রয় করে একটি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করে। এই ভবন নির্মানের ফলে সংযোগ সড়কটির সামনের অংশ বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক বন্ধ হওয়ার পরে সড়কের উপর তারা জেনারেটর রাখার ঘর নির্মাণ ও গাড়ী পার্কিং স্থাপন করে। ফলে সড়কের অস্তিত্ব বিলীন হয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী কয়েক দফা অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। প্রভাব খাটিয়ে তারা সেখানে দখল করে ভবন নির্মান সমপন্ন করেন। এ ব্যাপারে ত্রিশাল পৌরসভায় লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নিতে পৌরসভা কর্তৃপক্ষ ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন।

স্থানীয়দের অভিযোগ রাস্তা বন্ধ করে জেনারেটর স্থাপন ও গাড়ী পার্কিং করে সাধারন মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এব্যাপারে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে তাদেরকে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা দেওয়ার হুমকী দেওয়া হয়।

আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এমডি আব্দুর রশিদ জানান রাস্তাটি বর্তমানে ব্যবহার হচ্ছেনা আমি পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে গাড়ী পার্কিং ও জেনারেটর স্থাপন করেছি।

আরও পড়ুন: দুই শতাধিক কম্বল বিতরণ গ্রামীন ব্যাংকের

এব্যাপারে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ জানান বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা