ছবি সংগৃহে কামরুজ্জামান স্বাধীন
সারাদেশ

উলিপুরে শীতবস্ত্র পেয়ে তছিরনরা খুশি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, কন-কনে ঠান্ডায় শীতের তীব্রতা টের পাচ্ছে এ অঞ্চলের মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতবস্ত্র দিয়ে এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

আরও পড়ুন : এক যুগ পরেও ন্যায়বিচারের আশায় পরিবার

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে নুরুস সাবা মিঠু'র সহায়তায় রাজিবপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের কৃত্তনতারি এলাকায় ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় ১৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার(জ্যাকেট) উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

আরও পড়ুন : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের কমিটি গঠন

কম্বল হাতে পেয়ে হাজেরা বেওয়া, তছিরন বেওয়া ও আমিনা বেগম বলেন, হামরা জারত মরি গেইনো বাহে, কাইয়ো হামার খোঁজ নেয় নাই। কইদিন থাকি আগুন জ্বলেয়া ছাওয়াল পোয়াল নিয়ে কষ্ট করি রাত দিন পার করছি। তোমরা আজ কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে। হামরা দোয়া করি, তোমারগুলের ভাল হইবে।

আরও পড়ুন : খুলনার ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এ সময় উপস্থিত ছিলেন- ঢুসমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান, চিলমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান, মোহনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ খ.ম আব্দুল হালিম, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, মোহনগঞ্জ ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বাচ্চু, এসআই আজিজুর রহমান, ওয়াসিম বিল্লাহ্ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা