সারাদেশ

ভোলার ৩০০ জেলে পেল লাইফ জ্যাকেট

ভোলা প্রতিনিধি : ভোলার জেলেদের মাঝে জীবন রক্ষা লাইফ জ্যাকেট বিতরণ করেছে আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের অনুষ্ঠানে জনসমুদ্র হবে

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ২নং পূর্ব ইলিশা ঐতিহ্যবাহী নাদের মিয়া বাড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে এই লাইফ জ্যাকেটগুলো বিতরণ করা হয়।

ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির মাধ্যমে আমেরিকার ওয়ালিভেন্ট ইন কর্পোরেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ জ্যাকেট বিতরণ করে। এ উপলক্ষ্যে জেলেদের জীবন-জীবিকা এবং মৎস্য জীবিদের সুরক্ষায় কি করা যায় সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংস্থার নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২১৬৮

ঢাকাস্থ ভোলা সদর উপজেলা কমিটির কর্মকর্তা ও আয়োজন কমিটির আহ্বায়ক হাসনাত মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ সদর উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ওয়োলিভেন্ট ইন কর্পোরেশনের উপদেষ্টা প্রকৌশলী মার্ক ফারুকী ও প্রতিষ্ঠাতা সভাপতি সাইমন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলাল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ও নাদের মিয়া পরিবারের সদস্য কামরুল আলম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাঁধন।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহামুদুর রহমান লেলিন সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা