পাবনায় গুলিতে রিকশাচালক নিহত
সারাদেশ

পাবনায় গুলিতে রিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার ঈশ্বরদীতে যুবলীগ নেতার গুলিতে মামুন হোসেন (২৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

আরও পড়ুন : উপ নির্বাচনে মাহমুদ হাসান রিপন নির্বাচিত

এঘটনায় গুলিবিদ্ধসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : গৌরীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিহত মামুন পৌরসভার ২ নং ওয়ার্ডের পিয়ারাখালী গ্রামের মানিকের ছেলে। পেশায় রিকশাচালক। আর আহতরা হলেন- রকি হোসেন (২৬) ও সুমন হোসেন (২৮)।

অভিযুক্তরা হলেন- ঈশ্বরদী পৌর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন এবং ছাত্রলীগকর্মী ইব্রাহিম। আনোয়ার হোসেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের ভাই।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে হেলমেট বাহিনীর কুপে গুরুতর জখম ভবন মালিক

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পারভেজ বলেন, ‘আমরা দ্রুতগতির একটি ভটভটি গাড়ি থামিয়ে তাকে দ্রুতগতির বিষয়ে জিজ্ঞাসা করছিলাম। ভুটভুটিটি থামানোর সময় পেছনে থাকা একটি লেগুনা ভুটভুটির পেছনে ধাক্কা খেয়ে সামনের গ্লাস ভেঙে যায়।

এসময় ভুটভুটি চালাকের চাবি কেড়ে নিয়ে তার কাছ থেকে জরিমানা দাবি করেন লেগুনা চালক। এবিষয়ে তাকে বাধা দিলে একজন মহিলাকে ধাক্কা দেন।

আরও পড়ুন : এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

এসময় আমরা তাকে মহিলাকে ধাক্কা দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তর্কাতর্কির এক পর্যায়ে রেগে চলে যান। পরে ভুটভুটি চালকও স্থান ত্যাগ করেন’

তিনি আরও বলেন, ‘এঘটনার কিছুক্ষণ পর আনোয়ার, হৃদয় ও ইব্রাহিমসহ কয়েকজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করেন- কেন আমরা জরিমানা নিতে বাধা দিয়েছি এবং লেগুনা চালককে তাড়িয়ে দিয়েছি।

আরও পড়ুন : ভূঞাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসময় মামুন, রকি ও সুমনসহ আশপাশের লোকজন এসে তাদের থামানোর চেষ্টা করলে আনোয়ার হোসেন তার কোমরে থাকা পিস্তল বের করে গুলি করেন। এতে মামুন হোসেন ও রকি হোসেনকে গুলিবিদ্ধ হোন। আর সুমনকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। পরে গুলিবিদ্ধ রকি হোসেন ও ছুরিকাঘাতে আহত সুমনের অবস্থার অবনতি হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন : অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় অপপ্রচার

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা