সারাদেশ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে ব্যাংকের সৌজন্যে এ কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন: যুদ্ধের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে

বুধবার (৪ জানুয়ারী) বিকেল ৪ টায় এমপি বজলুল হক হারুনের কানুদাসকাঠি গ্রামের বাড়িতে রাজাপুর ও কাঁঠালিয়া দুই উপজেলার দশ হাজার গরীব ও অসহায় নারী পুরুষের মাঝে কম্বল তুলে দেন বজলুল হক এমপি হারুনের জেষ্ঠ ও কনিষ্ঠ দুই পুত্র আল নাহিয়ান হারুন ও মাহির হারুন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজাজামান বদু, জেলা পরিষদ সদস্য ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক কামাল সহ দুই উপজেলার আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা