প্রতিকি ছবি
সারাদেশ

প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পতাকা হাতে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন । তবে তাৎক্ষণিক পুলিশ ও ছাত্রলীগ নেতারা আহতদের ঠিকানা জানাতে পারেনি।

আরও পড়ুন: উলিপুরে দরিদ্র পরিবারে গরু বিতরণ

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাইলট স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার সেনবাগ পৌরসভা চত্ত্বর সংলগ্ন পাইলট স্কুল মাঠে এসে উপস্থিত হয় উপজেলার ছাত্রলীগের নেতাকর্মিরা। পরে সেখান থেকে র‌্যালি শুরু করতে গেলে পতাকা হাতে নেওয়া কে কেন্দ্র পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মিদের মাঝে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই ইট, বাঁশ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ছাত্রলীগের অন্তত ৩জন নেতাকর্মি আহত হয়।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর বলেন, বর্তমানে সেনবাগ উপজেলা ছাত্রলীগের কোন কমিটি নেই। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন,সংঘর্ষ হয়নি। নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটি হয়েছে। কোন নেতাদের মধ্যে নয়, আমাদের কর্মিরা-কর্মিরা একটু কথা কাটাকাটি হয়েছে। এটা একদম সিম্পল বিষয়। প্রোগ্রাম শেষ করে আপাতত সবাইকে সবার মত করে বিদায় করে দেওয়া হয়েছে। কি সমস্যা হয়েছে জানার জন্য এটা নিয়ে আমরা সন্ধ্যায় বসব।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, র‌্যালিতে জুনিয়রদের মধ্যে তর্কবিতর্ক নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরে হাতাহাতি হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। এরপর সবাই যার যার অবস্থানে চলে যায়। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। এজন্য কার কার মধ্যে এই ঘটনা হয়েছে তা আমি বলতে পারছিনা।

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক বলেন, তেমন সিরিয়াস কেউ আহত হয়নি। নরমাল কতজন আহত আছে তা আমি বলতে পারবনা। আমি ঢাকা আছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আলাদা আলাদা করছে আরকি। নেতৃত্বের লড়াই আরকি।

আরও পড়ুন: পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, সংঘর্ষ হয়নি। পতাকা কার হাতে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। ইটের টুকরের আঘাতে দুই একজন আহত আছে। আহতদের নাম ঠিকানা জানা নেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা