সারাদেশ

মুন্সীগঞ্জে যুব পরিষদের শীতবস্ত্র বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় অসচ্ছল শিক্ষার্থী এবং অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ যুব পরিষদের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শেষ

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই হাসান,সদর যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার,ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা সহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসীদের আর্থিক অনুদানের ভিত্তিতে তহবিল গঠন করা হয়। সে অর্থ দিয়ে ৫০ জন শিক্ষর্থীকে খাতা, কলম, জ্যামিতি বক্স ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির গাইড বই দেওয়া হয়। এছাড়াও ১০০ জনকে শীত বস্ত্র, দুজন অসহায় ব্যাক্তিকে ভিক্ষাবৃত্তি থেকে উঠিয়ে এনে ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

সংগঠনটির সভাপতি মো. মাসুদ রানা বলেন, আমাদের কারো কাছে কিছু চাওয়ার নেই। গরীব অসহায় মানুষকে সহযোগিতা করতে চাই।যারা অর্থের অভাবে চিকিৎসা, বিয়ে, বিদেশ যেতে পারছে না, তাদের সহযোগিতা করছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা