ফাইল ফটো
সারাদেশ
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)

উপ নির্বাচনে মাহমুদ হাসান রিপন নির্বাচিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : আলোচিত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন।

আরও পড়ুন : গৌরীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নৌকা প্রতীক নিয়ে ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে দুই উপজেলার ১৪৫ কেন্দ্রের বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে হেলমেট বাহিনীর কুপে গুরুতর জখম ভবন মালিক

সর্বমোট ১৪৫ কেন্দ্রের মধ্যে ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ২৩ হাজার ৭৮৭ ভোট ও লাঙ্গল প্রতীক পেয়েছে ১২ হাজার ২৯৩ ভোট।

সাঘাটা উপজেলার ৮৮টি কেন্দ্রে নৌকা প্রতীক ৫৪ হাজার ৪৯৮ ভোট এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ৩২ হাজার ৪৫৯ ভোট। ফলে ৩৩ হাজার ৫৩৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন মাহমুদ হাসান রিপন।

আরও পড়ুন : এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ২ হাজার ৯৫০, বিকল্প ধারার প্রার্থী জাহাঙ্গীর আলম ১ হাজার ৭৯৬ এবং অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ১ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ভোট সুন্দর ও সুষ্ঠু হয়েছে। ৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা