সারাদেশ

আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত পৌরসভা ও ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদের মধ্যে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি দুটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে ১ হাজার ২৮২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আলী আকসাদ ঝন্টু। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৪২। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. সাইফুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। বুড়াইচ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব পান্নু, গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। শুধুমাত্র সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

আরও পড়ুন: ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা পৌরসভাতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আলফাডাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে ৯ জন ও তিনটি ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয়া হয়েছিল। নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ঠিক রাখতে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা