( ছবি সংগ্রহ : কামরুজ্জামান স্বাধীন)
সারাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজারে বাস চাপায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : এসএসসি-১৯৭৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ত্রিমোহনী বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহত এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ছেলেকে আমার লিভার দেব, আপনারা অপারেশনের খরচ দেন

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অটোচালক আব্দুল হান্নান (৪৫)। হান্নান সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাটের মৃত নজির হোসেনের ছেলে বলে জানা গেছে। নিহত অপর ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া ‘আমার পরিবহন’ নামে একটি বাস ত্রিমোহনী বাজার মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিমে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটো রিকশাকে চাপা দিয়ে স্থানীয় একটি দোকানে উঠে যায়।

আরও পড়ুন : মায়ের সাথে কথা কাটাকাটি করে ফাঁস দিল মেয়ে

এতে ওই স্থানে থাকা অটোরিকশা চালক সহ ৬ ব্যক্তি গুরুতর আহন হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যাক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত ৫ ব্যাক্তিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান নামে এক অটোচালককে মৃত ঘোষণা করেন।

আহত অপর ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর তিন ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আওয়ামীলীগের ৭ নেতাকে পদ থেকে অব্যাহতি

স্থানীয়দের অভিযোগ, দোকানপাটের বারান্দা অবৈধভাবে বর্ধিত করায় ত্রিমোহনী বাজার মোড়টি সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়াও যানবাহনগুলো মাত্রাতিরিক্ত গতি নিয়ে বাজার এলাকা অতিক্রম করায় সবসময় দূর্ঘটনার ঝুঁকি থেকে যায়।

এসব বিষয়ে নজর না দিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান স্থানীয়রা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহিনুর রহমান শিপন হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দূর্ঘটনায় আহত ৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজের ৩দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

আরেক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সদর থানা পুলিশ জানায়, নিহত এক ব্যক্তির মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। হান্নান নামে অপর ব্যাক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

এসআই জাহিদ বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা