নিখোঁজের ৩দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার
সারাদেশ

নিখোঁজের ৩দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালক ইমন মিয়ার (১২) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি খালে তার মরদেহটি দেখতে পায় গ্রামবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ইমন একই ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির নাছির মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে, গত রোববার (১৮ ডিসেম্বর) রাতে ১২ বছর বয়সের ইমন ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি।

আরও পড়ুন : সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৫

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে আন্দিদিল গ্রামে তার মরদেহ পাওয়া যায়। তার হাত-পা বাঁধা এবং মুখে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা ইমনকে হত্যাকরে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয় বলে ধরাণা করা হচ্ছে।

আরও পড়ুন : পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা