ছবি-সংগৃহীত
সারাদেশ

সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৫

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যোগ দেওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর-মুন্সিগঞ্জ-ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ নেতা গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪২), ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৩), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৪), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকাশ মালোসহ (৩৬)। তবে এর মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেন অবস্থা গুরুতর।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

আহতদের মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার সাথে থাকা শিবচর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা।

শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হোসেন লাবলু বলেন, সকালে বাংলাদেশে আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্য শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কয়েকটি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার যোগে সম্মেলনের উদ্দেশ্যে রওনা হয়।

নেতাকর্মীদের একটি প্রাইভেট কার টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় পেছন থেকে একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।গাড়িতে থাকা ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের মধ্যে ২ জনের অবস্থা ‍গুরুতর। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

আরও পড়ুন: তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

হাসাড়া হাইওয়ে পুলিশের (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে ধাক্কা দেওয়ায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর হানিফ বলেন, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় মাওয়া থেকে ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে ধাক্কা লাগে। এতে ৫ যাত্রী আহত হয়েছেন। একজন গাড়ির ভেতরে আটকা পরে আমরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা